সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো গণমাধ্যমের ওপর চড়াও হলেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে আবারো গণমাধ্যমের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প। পেনিসেলভিনিয়ার সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, একের পর এক প্রতিশ্রুতি রেখে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে সমালোচনাকে ‘বাস্তবতার সাথে সম্পর্কহীন’ সাংবাদিকদের “মিথ্যা সংবাদ” বলে তিনি সব অভিযোগ খারিজ করে দেন।

হোয়াইট হাউজভিত্তিক সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ, হোয়াইট হাউজ করস্পন্ডেন্টস ডিনারে যোগ না দেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প-১৯৮১ সালে রোনাল্ড রেগানের পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

এর আগে ট্রাম্পের জলবায়ু পরিবর্তন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি শহরে সমাবেশ হয়েছে।

হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, তার ১০০ দিন নিয়ে গণমাধ্যম যেসব কথা বলেছে, সেজন্যে তাদের ‘বিশাল একটা ফেলের গ্রেড’ দেয়া উচিত। উল্লসিত সমর্থক উদ্দেশ্যে তিনি বলেন, ওয়াশিংটনের ১০০ মাইলের বেশি দূরে আসতে পেরে তিনি রোমাঞ্চিত।

তিনি উপহাস করে বলেন, নৈশভোজের বিষয়ে ‘হলিউড তারকাদের একটি বড় দল এবং ওয়াশিংটনের গণমাধ্যম এখন নিজেদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে’ এবং নৈশভোজটি হবে খুবই নীরস।

সর্বশেষ ১৯৮১ সালে রেগান গুলিবিদ্ধ হবার পর পুরোপুরি সেরে না ওঠার কারণে এই নৈশভোজে অংশ নেননি।

ট্রাম্প তার সমাবেশে আরো বলেন, তার প্রথম ১০০ দিন ছিল খুবই উত্তেজনাকর এবং উৎপাদনশীল।
বারাক ওবামার প্রশাসন সবকিছু অগোছালো করে রেখেছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বড় সিদ্ধান্ত জানানো হবে।
আগে তিনি জলবায়ু পরিবর্তনকে ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেবেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই