,

দেশব্যাপী ধর্মঘটের পর ব্যাপক সহিংসতা ব্রাজিলে

news-image
ব্রাজিলে গত ২০ বছরের মধ্যে এই প্রথম দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানিয়েছে, রিও ডি জেনেইরো শহরের কেন্দ্রে বাস ও অন্যান্য গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকারবিরোধীরা সেখানকার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এবং বেশ কয়েকটি দোকানে ভাংচুর চালিয়েছে তারা।
তবে এর আগে, দেশটিতে শান্তিপূর্ণভাবেই ধর্মঘট পালন করা হতো, সেসময় সারাদেশে দোকান, স্কুল ও ব্যাংকগুলো বন্ধ থাকায় মানুষজন বাড়িতে বসেই সময় কাটাতো বলে জানা গেছে।
সম্প্রতি ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট মিশেল তেমের পেনশন কার্যক্রম সংস্কারের উদ্যোগ নেন। তিনি একে ‘আধুনিকতার উদ্যোগ’ বলে দাবি করেন। আর্থিক মন্দা কাটিয়ে উঠতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সরকারের এই পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে শুক্রবার শ্রমিক ইউনিয়নগুলোর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সরকার পেনশন ব্যবস্থায় যে সংস্কার করতে যাচ্ছে, এর ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পেনশনে চিকিৎসাসহ অন্যান্য ক্ষেত্রে সুযোগ করে আসবে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে