,

চামড়া তুলে নেব, পুলিশ কর্মকর্তাকে হুমকি নারী সাংসদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পুলিশ কর্মকর্তার চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির একজন নারী সাংসদ (এমপি)।

ওই সাংসদের অভিযোগ, একটি হত্যা মামলার তদন্তের ব্যাপারে ডেকে পাঠানোয় তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন ওই কর্মকর্তা।

আজ শুক্রবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম জ্ঞানেন্দ্র সিং।

বিজেপির ওই এমপির নাম প্রিয়াংকা সিং রাওয়া। তিনি রাজ্যের বারাবানকি এলাকা থেকে নির্বাচিত সাংসদ। ওই এলাকাটি উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে।

প্রিয়াংকা সিং প্রকাশ্যে পুলিশের বারাবানকি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানেন্দ্র সিংয়ের শরীরের চামড়া তুলে নিতে চেয়েছেন। শুধু তাই নয়, অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তার উদ্দেশে প্রিয়াংকা সিং বলেছেন, ‘আমি অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্ত করব, জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া তুলে নেব।’

পুলিশের ওই কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ প্রসঙ্গে সাংসদ বলেন, পুলিশের ওই কর্মকর্তাকে একটি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করতে বলেছিলেন। এতে তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়। তখন মুঠোফোনে ওই পুলিশ কর্মকর্তা এমপিকে বলেন, ‘আমি পুলিশ, কী করছি সেটা আমি জানি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে