,

চুলে ‘যোগী ছাটে’র হুকুমে ক্ষুব্ধ অভিভাবকরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুল ছাত্রদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আদলে চুল ছাটের নির্দেশ দিয়েছে। এ নিয়ে অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খবর এনডিটিভির।

রাজ্যের মিরাট শহরে অবস্থিত বেসরকারি রিশাভ একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন অভিভাবকরা। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন।

রিশাভ একাডেমি কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো করে চুল না ছেটে আসলে ক্লাসে ঢুকতে দেয়া হবে না বলে শিক্ষার্থীদের সতর্ক করে দেয়।

ওই উদ্ভট নির্দেশে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে স্কুল কর্তৃপক্ষ পরে তা অস্বীকার করে। ছাত্রদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ দুপুরের টিফিনে তাদের নন-ভেজিটেরিয়ান খাবার খেতে নিষেধ করেছে।

তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, তারা শুধু শিক্ষার্থীদের স্কুলের পোশাক এবং ভাল করে চুল আঁচড়ে স্কুলে আসতে বলেছেন।

কারণ হিসেবে উল্লেখ করেছে, স্কুল জীবন থেকেই শৃঙ্খলা শিখতে হয়। আর এ স্কুলে আমিষ খাওয়া বরাবরই নিষিদ্ধ ছিল। এখন এ ইস্যুতে বর্ণবাদী রঙ লাগানো হচ্ছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

যোগী আদিত্যনাথ গত মাসে রাজ্যটির মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে এখানে উদ্ভট সব নিয়ম-কানুন চালুর চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে