,

ট্রাম্পের কাছে শান্তি চাইল ৪০ দেশের নারী

news-image

ওয়াশিংটন ও পিয়ংইয়ং-এর মধ্যে বিরাজ করছে উত্তেজনাকরর পরিস্থিতি। যে- কোনো মুহূর্তে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। উত্তর কোরিয়া হুমকি দিচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর। যুক্তরাষ্ট্র নিষেধ করছে বারবার। উত্তর কোরিয়া বলছে তোমরা নিষেধ করার কে? তোমরা মাতব্বরী বন্ধ করো। যতোদিন তোমাদের আগ্রাসন চলবে ততোদিন আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চলবে। কিন্তু, যুক্তরাষ্ট্র কি সহ্য করবে উত্তর কোরিয়ার বাড়াবাড়ি? ট্রাম্প কি শুনবেন উনের কথা!
না, তা হয় না। তাই ট্রাম্প রণতরি পাঠিয়ে দিয়েছেন কোরীয় উপকূলে। কোরিয়াও তার শক্তিমত্তা দেখাতে শুরু করেছে সামরিক মহড়া। এই নিয়ে উদ্বিগ্ন সারাবিশ্ব। খড়ের গাদা প্রস্তুত। যেকোনো মুহূর্তে একটু স্ফূলিঙ্গে জ্বলে উঠবে দাবানল। একটা ভুলে নেমে আসতে পারে বিপর্যয়। যে- কোনো পক্ষের একটু উস্কানিতে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই অবস্থার মধ্যে ৪০ দেশের নারী ট্রাম্পের কাছে চাইলেন শান্তি। ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়ে তারা আবেদন করলেন, আপনিই একমাত্র এই মুহূর্তে আমাদের শান্তি দিতে পারেন। হুমকির বিনিময়ে হুমকি না দিয়ে আপনি আলোচনায় বসুন। আলোচনাই শান্তি আনতে পারে।
এই ৪০ দেশের নারীর মধ্যে আছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার নারীরাও। ‘ওইমেন ক্রুজ’ নামের সংগঠন থেকে একটি চিঠি ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। এই চিঠিতে আছে বিভিন্ন দেশের
প্রতিনিধিত্বকারী নারীদের স্বাক্ষর। তারা তাদের চিঠিকে ‘আমাদের নিজস্ব স্কুড ক্ষেপণাস্ত্র’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে তাদের একতার ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে। দ্য নিউ ইয়র্ক টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে