,

কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ ভারতীয় সেনাসহ নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুপওয়াড়ার চোকিবল এলাকার সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই জঙ্গিও মারা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেনা ছাউনিকে লক্ষ্য করে আত্মঘাতী এ বোমা হামলা চালায় জঙ্গিরা। এসময় চার জঙ্গির একটি দল হামলা চালানোর লক্ষ্যে জোরপূর্বক ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকে। এসময় প্রায় চার ঘণ্টা ধরে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে সেনাদের। ভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবরে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখা থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকা এই সেনা শিবিরে জঙ্গি হামলায় সেনা বাহিনীর ১ মেজর, এক কমিশন্ড অফিসার ও এক জওয়ান নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জওয়ান। সেনাদের পাল্টা গুলিতে দুই হামলাকারী নিহত হয়। বাকি দুই জঙ্গির খোঁজে গোটা এলাকায় চিরুনি অভিযান চলছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনা ছাউনিতে এমনই আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ১৯ জন জওয়ানের। এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে