,

গুলেনপন্থী ৯ হাজার পুলিশকে বরখাস্ত করলো তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলাম প্রচারক ও বক্তা ফেতুল্লাহ গুলেনের প্রতি আনুগত্যের অভিযোগে ৯ হাজারেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করছে তুরস্কের পুলিশ বাহিনী। জাতীয় নিরাপত্তার স্বার্থেই তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গত জুলাইয়ে তার বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার নেপথ্যে ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছেন। এর আগে, এ ঘটনার জেরে গুলেন সমর্থকদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করে তুর্কি পুলিশ। এমনকি অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে দেশটিতে এ ধরণের অভিযান চলতেই থাকে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, আমাদের পুলিশ বাহিনীতে গুলেনের একটি অনুপ্রবেশকারী নেটওয়ার্ক রয়েছে। তাদেরকে গোপনে ‘ইমাম’ নামে ডাকা হয়ে থাকে। অভিযানে হাজারেরও বেশি গোপন ইমামকে আটক করা হয়েছে এবং এখনও অভিযান চলছে বলেও জানান তিনি।

গত জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টার পর ৪০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। চাকরিচ্যুত ও বরখাস্ত করা হয়েছে ১ লাখ ২০ হাজার মানুষকে। এর মধ্যে রয়েছেন সেনা, পুলিশ, শিক্ষক ও সরকারি কর্মকর্তা। তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার নেপথ্যে শুরু থেকেই গুলেনকে দায়ী করে আসা হচ্ছে। ১৯৯৯ সাল থেকে গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নির্বাসনে থেকেই তিনি ‘হিজমেত’ নামক একটি আন্দোলন পরিচালনা করেন। ২০১৩ সালে দুর্নীতিবিরোধী আন্দোলন চলাকালে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে গুলেনপন্থীরা। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে