,

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উ. কোরিয়া?

news-image

উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনার মূল লক্ষ্য  উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচী পরিত্যাগে বাধ্য করা।

এক বিবৃতিতে সিনেটের একশো সদস্যকে এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনে বিবিসি সংবাদদাতা জানান, নতুন পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ চীনকে উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগে যুক্ত রাখা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে কোরিয়ায় মার্কিন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছে।

অ্যাডমিরাল হ্যারি হ্যারিস জুনিয়র বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয় সুবুদ্ধির উদ্রেক করাই এর উদ্দেশ্য। তবে তিনি, পিয়ংইয়ং এর ঘনিষ্ঠ মিত্র চীনকে নিজের দায়িত্বপালনের কথা স্মরণ করিয়ে দেন।

এদিকে, উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দেশটিকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচী পরিত্যাগে বাধ্য করানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

সিনেট সদস্যদের সামনে দেশটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীর উপস্থাপন করা পরিকল্পনায় বলা হয়, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু নিজেকে এবং মিত্র দেশগুলোকে রক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে দেশটির।

গত কিছুদিন ধরেই, কোরীয় উপদ্বীপ ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াতে হামলার পরিকল্পনা করলে, দেশটি আগাম পারমানবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্রের ওপর এমন কথা জানান একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এরপর দুই দেশই কার্যত নিজেদের শক্তি প্রদর্শন করে যাচ্ছে। গতকালই ক্ষেপণাস্ত্র বাহী একটি মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছে। এখন যুক্তরাষ্ট্রের আশংকা, উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে