বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণ হচ্ছে না!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিন আগের। তবে এ দেয়াল নির্মাণের জন্য এখনও অর্থ জোগাড় করতে পারেননি ট্রাম্প। অদূর ভবিষ্যতে এ অর্থ যোগানোর আশাও ক্রমে ফিকে হয়ে আসছে।

প্রেসিডেন্ট নির্বাচনের সময়েই ট্রাম্প এ দেয়াল নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেন। সে সময় এ দেয়াল নির্মাণের ব্যয়ভার মেক্সিকোর কাছ থেকেই আদায় করার কথা বলা হয়। তবে মেক্সিকো সরকার জানিয়ে দেয়, এ প্রকল্পে তারা এক পয়সাও খরচ করতে আগ্রহী নয়। ফলে এ দেয়াল নির্মাণের জন্য মার্কিন বাজেট বরাদ্দের চেষ্টা করেন ট্রাম্প। তবে এ বাজেট বরাদ্দ করতেও তিনি এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ফলে দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে তিনি পিছিয়ে আসছেন বলে জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠরা।
এর আগে জানা গিয়েছিল, দেয়াল নির্মাণের নির্দেশ দিচ্ছেন ট্রাম্প। এ বিষয়ে দেশটির সরকারি শিল্প প্রতিষ্ঠান ফেডারেল রিসোর্সকে সরাসরি নির্বাহী নির্দেশ দেবেন। তবে দেয়াল নির্মাণে এভাবে অর্থ বরাদ্দ হওয়ার সম্ভাবনা ক্রমে কমে আসছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চালানো সময় ট্রাম্প একাধিকবার তার বক্তব্যে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করবেন।

অবশ্য তখন এ বিষয় নিয়ে আমেরিকানদের মধ্যেই তুমুল আলোচনা-সমালোচনা হয়। প্রতিবেশি দেশের সঙ্গে এমন আচরণ কতটা যৌক্তিক তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা নিয়ে দুই দেশের মধ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মেক্সিকো সীমান্তে তিন হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ দেয়াল তোলা। এটি বাস্তবায়নে খরচ হবে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ কোটি ডলার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ