সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের সুড়ঙ্গের হদিশ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। বিহার-বাংলাদেশ সীমান্তের চোপড়া-ফতেপুর বর্ডার আউটপোস্টের কাছে ৮০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির খোঁজ পায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ’র অনুমান গবাদি পশু পাচারের কাজেই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল।

বুধবার কিশানগঞ্জে আঞ্চলিক সদর দফতরে বিএসএফ’র ডিআইজি দেবী সরণ সিং জানান, ‘দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের সুবিধার জন্যই সীমান্তের নিচ দিয়ে পাচারকারীরা এই সুড়ঙ্গটি খুঁড়েছিল’।

তিনি আরও জানান, ‘রাতের অন্ধকারেই পাচারকারীরা একটি চা বাগানের মধ্যে দিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করছিল’।

সুড়ঙ্গটির হদিশ পাওয়ার পরই সীমান্ত বরাবর বিএসএফ’র নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান বিএসএফ ডিআইজি।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই