,

ফেসবুকে নিজের শিশু সন্তানকে হত্যার দৃশ্য প্রচার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের শিশু সন্তানকে হত্যার ভিডিও সম্প্রচার করেছে এক ব্যক্তি। এর পরপরই ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। মঙ্গলবার দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

সোমবার ভিডিওটি আপলোড করার পর ২৪ ঘন্টা পর্যন্ত এটি ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে ছিল। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ফেসবুক কর্তৃপক্ষ এটি সরিয়ে নেয়।

ভয়াবহ ওই ভিডিওতে দেখা গেছে, অবকাশযাপন কেন্দ্র ফুকেটের একটি ভবনের ছাদে উত্তিসান অংতালেই নামের ওই ব্যক্তি তার ১১ মাসের কন্যা শিশুর গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়। এরপরই সে শিশুটিকে ছাদ থেকে ফেলে দেয়।

মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জুল্লাউস সুভান্নিন জানিয়েছেন, উত্তিসান অংতালেইর আত্মহত্যার দৃশ্য ফেসবুকে সম্প্রচারিত হয়নি। তার মৃতদেহ নিজের সন্তানের পাশেই পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে এবং তাকে ভালোবাসে না এ নিয়ে শঙ্কায় ছিল উত্তিসান।

উত্তিসানের স্ত্রী জিরানুখ ত্রিরত্ন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি এক বছরেরও বেশি সময় ধরে উত্তিসানের সঙ্গে বাস করছেন। প্রথমদিকে তাদের সম্পর্ক বেশ ভালো যাচ্ছিল। পরে ধীরে ধীরে সে সহিংস হয়ে ওঠে। আগের স্বামীর ঔরসে জন্ম নেওয়া পাঁচ বছরের ছেলেকে মাঝেমাঝেই মারধর করতো উত্তিসান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে