সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরের সঙ্গে সম্পর্কে না, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

news-image

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের ২৬ বছরের তরুণীর অপরাধ ছিল, শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্কে যেতে রাজি না হওয়া। আর এ ‘অপরাধে’ জন্মদিনের দিন তাঁকে তালাক দিয়েছেন প্রবাসী স্বামী।

বর্বর এই ঘটনা ঘটেছে হায়দরাবাদের বেগমপেট এলাকায়। গত শনিবার এক নারী পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে তালাকের অভিযোগ করেন। আর এ অভিযোগের তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্কে যেতে রাজি না হওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী।

পুলিশের কাছে ওই নারী জানান, ২০১৫ সালে তাঁর সঙ্গে বেগমপেটের প্রবাসী ওয়েইজ তালেবের বিয়ে হয়। বিয়ের পর তাঁকে শাশুড়ি ও সৎ শ্বশুরের কাছে রেখে সংযুক্ত আরব আমিরাত চলে যান স্বামী।

ওই নারী অভিযোগ করে বলেন, শাশুড়ি হিম্মত খাতুন তাঁকে প্রায়ই নির্যাতন করতেন। খেতে দিতেন না ঠিকমতো। এ ছাড়া সৎ শ্বশুর তাঁর ওপর যৌন নির্যাতনের চেষ্টা করেছেন। একপর্যায়ে শাশুড়ি ওই তরুণীকে বলেন, সৎ শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমে তাঁর সন্তানের ‘সারোগেট মা’ হতে।

নির্যাতিত নারী জানান, এর পরপরই তিনি তাঁর স্বামী তালেবকে ঘটনাটি জানান। স্বামী বলেন, তাঁর মা যা বলেছে, তা করতে। কিন্তু রাজি না হওয়ায় তাঁর ওপর ক্রমাগত নির্যাতন চালান শাশুড়ি ও সৎ শ্বশুর।

একপর্যায়ে ওই নারীকে ছয় দিন ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়। তাতেও শ্বশুরের সঙ্গে সম্পর্কে যেতে রাজি না হওয়ায় গত ফেব্রুয়ারি মাসে তাঁকে বাড়ি থেকে বের করে দেন শাশুড়ি হিম্মত খাতুন।

এরপর ওই নারী নিজের বাড়িতে ফিরে গিয়ে স্বামীর সঙ্গে যোগাযোগ করে শ্বশুরবাড়িতে ফিরে যেতে চেষ্টা করেন। কিন্তু স্বামীর এককথা, মা যা বলেছেন, তা করো। কিন্তু এতে রাজি না হওয়ায় গত বুধবার ওই নারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তালাক দেন স্বামী তালেব।

ওই দিন ছিল ওই নারীর জন্মদিন। আর জন্মদিনের দিন স্বামী তালেব ‘তিন তালাক’-এর কথা উল্লেখ করে হোয়াটসঅ্যাপের মেসেজে লেখেন, ‘এটাই তোমার জন্মদিনের উপহার।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি