আমি বুড়ো হয়ে গিয়েছি : ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র কিছুদিন আগে ক্ষমতা ছেড়েয়েছেন আমেরিকার সাবেক প্রসিডেন্ট বারাক ওবামা। এরই মধ্যে তিনি বুড়ো হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন আর এখনকার পার্থক্য খুঁজতে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওবামা এ কথা বলেন।

নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব ভার বুঝিয়ে এবং দীর্ঘ ছুটি কাটিয়ে এই প্রথম কোনো আয়োজনে সামনাসামনি হলেন তিনি। এখন যারা স্নাতক পড়ছেন তারা ২০০৮ সালে নির্বাচনের সময় স্কুলে ছিলেন, এমন কথার পরিপ্রেক্ষিতে মূলত বুড়ো হওয়ার প্রসঙ্গটি উঠে আসে। সেসময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়।