সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা নিয়ে এখনও একচুলও নড়েননি মমতা

news-image

তিস্তা নিয়ে নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের জলের প্রয়োজন। তাই, তিস্তার বদলে তোর্সা-মানসাই-সহ একাধিক নদীর জল দেওয়া হোক ঢাকাকে। কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়ে ফের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী।
তিস্তার পানি পায়নি ঢাকা। বদলে শেখ হাসিনাকে ফিরতে হয়েছে বিদ্যুৎ নিয়ে। তা নিয়ে অনুযোগ করতেও ছাড়েননি হাসিনা। রাজ্যকে এড়িয়ে মোদির ওপরেই তিস্তা চুক্তির দায় চাপিয়ে গিয়েছেন তিনি।
কিন্তু, অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিস্তা উত্তরবঙ্গের লাইফলাইন। তাতে ঢাকা ভাগ বসালে শুকিয়ে মরবে জলপাইগুড়ি, কোচবিহার-সহ বেশ কিছু এলাকা। তাহলে, তিস্তার জল নিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে দাবি তার কী হবে? বদলে তোর্সা, মানসাই – সহ কয়েকটি নদীর জল বাংলাদেশকে দেওয়ার একটি বিকল্প প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তাতে আবার নারাজ ঢাকা।
শেখ হাসিনার ভারত সফরের রেশ কাটার আগেই, কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়ে ফের বিকল্প প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে প্রশাসনিক বৈঠকের পর কী বললেন মুখ্যমন্ত্রী?
কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা দিয়েই গিয়েছে তিস্তা। তার জল নিয়েই খরিফ মরশুমে চাষবাস চলে জেলায়। কোচবিহারে ভুট্টা, টম্যাটো-সহ কয়েকটি ফসলের উৎপাদন ঘিরে কৃষিভিত্তিক শিল্পের স্বপ্ন দেখছে রাজ্য। একইসঙ্গে, দার্জিলিংয়ের মডেলে কোচবিহারেও গড়ে তোলা হচ্ছে পৃথক রাজবংশী উন্নয়ন পর্ষদও।
মুখ্যমন্ত্রীর ড্রিম প্রোজেক্ট কোচবিহার শহরে বিমানবন্দর গড়ে তোলা। আগামী জুলাই থেকেই নয় আসনের বিমান ওঠানামা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই