,

যুদ্ধজাহাজ নিয়ে মহড়ায় ভারত-আমেরিকা, চিন্তিত চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় আকারের যৌথ মহড়ায় নামছে ভারত। সঙ্গে থাকবে জাপানের মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্স। আগামী জুলাই মাসে বঙ্গোপসাগরের মালাবারে এই মহড়া হবে বলে জানা গিয়েছে। খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেনের।

ভারতীয় নৌবাহিনী সূত্রে খবর, এই সংক্রান্ত একটি আলোচনা সভা শীঘ্রই বসে আমেরিকায়। সেখানেই এই মহড়ার দিন স্থির হবে। এ মহড়ায় কোন কোন যুদ্ধজাহাজ অংশ নেবে, সেটাও ঠিক করা হবে। এই বিষয়ে একটি চূড়ান্ত বৈঠক হবে ভারতেও। মহড়ায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করা হয়ে। যুদ্ধের জন্য নৌবাহিনীকে প্রস্তুত করতেই এই মহড়া।

তবে এই যৌথ মহড়া নিয়ে আপত্তি রয়েছে চীনের। তারা এই তিন দেশের সহযোগিতাকে মোটেই ভালো চোখে দেখছে না। বিশেষ করে জাপানের এই মহড়ায় যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে তারা। যেহেতু চীন ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে, তার মধ্যে এই মহড়ায় কড়া নজর রাখছে বেইজিং।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এ মহড়ায় অংশ নেবে এয়ারক্রাফট কেরিয়ার, পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজ। ভারত ও আমেরিকার P-8I এবং P-8A সাবমেরিন হান্টারও দেখা যাবে এই মহড়ায়। অ্যান্টি সাবমেরিন ওয়াফেয়ার মিশনের মহড়া হবে বঙ্গোপসাগরে।

২০১৫ তে ভারত ও আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হয়। দুই দেশের সামরিক যোগাযোগ পোক্ত করতে এই চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী, বিশেষ বিশেষ ক্ষেত্রে একে অপরের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। ভারতকে প্রধান সামরিক অংশীদার বলেও উল্লেখ করেছে আমেরিকা। কলকাতানিউজ২৪X৭

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে