সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদ্দামকে বাঁচাতে ঘুষ সেধেছিলেন গাদ্দাফি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সেনাশাসক সাদ্দাম হোসেনকে বাঁচাতে যুক্তরাষ্ট্রকে ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন লিবিয়ার প্রয়াত রাষ্ট্রপ্রধান কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।

আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকের বিচারক মুনির হাদ্দাদ এ দাবি করেছেন।

তিনি বলেন, ‘মার্কিনিরা সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড স্থগিতের চেষ্টা চালিয়েছিল।’

২০০৬ সালে সাদ্দামকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া ইরাকের স্পেশাল ক্রিমিনাল কোর্টের উচ্চতর বিচারক ছিলেন হাদ্দাদ।

ইরাকি রাষ্ট্রপতি জালাল তালাবানি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছিলেন। তবে আন্তর্জাতিক আদালতের রায়ের সংশোধন বা স্থগিত করার কোনো ক্ষমতা তার ছিল না।

অবশ্য ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ঈদুল আজহার দিনে কার্যকর হওয়া সাদ্দাম হোসেনের মৃত্যু নিয়ে বেশ সমালোচনা রয়েছে।

হাদ্দাদ বলেন, ইরাকের আইনে ঈদের দিনে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো বিধান নেই। কিন্তু সাদ্দাম হোসেন জেল থেকে পালাতে পারেন এমন যুক্তি দিয়ে সেটি অনুসরণ করা হয়নি।

জুডিশিয়াল কাউন্সিল অনুমোদিত বিশেষ আদালতে সাদ্দাম হোসেনের বিচারকাজ চলে। হাদ্দাদ জানান, এই বিচারকাজে ৩৫ জন বিচারক অংশ নেন। তারা যখন এই বিচারকাজ করছিলেন, তখন দেশটিতে চরম সংঘাত চলছিল। সে সময়ের অনেক মামলারই বিচার বর্তমান সরকার করছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি