মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা ঘাঁটিতে হামলা : আফগান প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেনা পোশাকে আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটিতে তালেবানের হামলার ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান পদত্যাগ করেছেন।

সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাদের এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পরে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট প্যালেস জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবী এবং সেনাপ্রধান কাদেম শাহ শাহিমের পদত্যাগ জরুরি ভিত্তিতে কার্যকর হবে।

প্রেসিডেন্টর ভারপ্রাপ্ত মুখপাত্র শাহ হুসেইন মুর্তাজাইয়ি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উত্তরাঞ্চলের শহর মাজার-ই শরিফের সেনা ঘাঁটিতে হামলায় ঘটনায় তারা পদত্যাগ করেছেন। খবর বয়টার্স ও বিবিসির।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলাখ প্রদেশে মাজার-ই শরিফ শহরের সেনা ঘাঁটিতে গত শুক্রবারের ওই হামলায় অন্তত ১৬৫ জন সৈন্য নিহত হন। পরে আইনশৃংখলা বাহিনীর গুলি ১০ তালেবান জঙ্গি নিহত হয়।

প্রথমে হামলায় ৫০ সৈন্য নিহত হয়ে বলা হলেও মাজার-ই শরিফের এক কর্মকর্তা শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের ওই হামলায় ১৬৫ সৈন্য নিহত ও বহু আহত হয়েছে।

শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে সম্প্রতি তালেবানের জ্যেষ্ঠ নেতাদের হত্যার জবাব দিতে তারা এই হামলা করেছে।

আর আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী জানিয়েছে, হামলায় বিদেশি কোনো সৈন্য মারা যায়নি। ওই সৈন্য ঘাঁটিতে স্থানীয়রা সৈন্যরা থাকেন।

আফগান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হামলার সময় বেশিরভাগ সৈনিক নামাজে ছিলেন। তারা এখানে প্রশিক্ষণ নিতে এসেছিলেন।

তবে এখন পর্যন্ত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সংখ্যার বিষয় স্পষ্ট করেনি। তাদের ভাষ্যে, শতাধিক সৈন্য নিহত হয়েছে।

তবে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তিনি ১৬৫টি মরদেহ গুণে দেখেছেন। এ ঘটনায় রোববার জাতীয় শোক পালন করে আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী