,

এবার গ্যালাক্সি এস৮ নিয়ে বিপাকে স্যামসাং

news-image

অনলাইন ডেস্ক : বাজারে আসতে না আসতেই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮ নিয়ে বিপাকে পড়েছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং।

ডিভাইসটি হাতে পাওয়ার পর দক্ষিণ কোরিয়ার অনেক গ্রাহক অভিযোগ জানিয়েছেন তাদের ডিভাইসের পর্দায় লাল আভা দেখা যাচ্ছে, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।

আগের বছর নোট ৭ বিপর্যয় কাটিয়ে ওঠার প্রত্যাশা নিয়ে চলতি বছরের ২৯ মার্চ গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাস উন্মোচন করে স্যামসাং। আগে থেকেই প্রি-অর্ডার শুরু হলেও ২১ এপ্রিল দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং কানাডা’র বাজারে আসে স্মার্টফোনটি।

এবার ডিভাইসটি হাতে পেয়েই হতাশায় পড়েছেন গ্রাহকরা। তবে, স্যামসাংয়ের পক্ষ থেকে গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়, এটি হার্ডওয়্যারের কোনো ত্রুটি নয়। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটি ঠিক করা সম্ভব।

শীঘ্রই এই সমস্যা সমাধানে আপডেট আনা হবে বলে জানায় স্যামসাং। তবে, ঠিক কবে নাগাদ এই আপডেট আনা হবে তা জানায়নি প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে ত্রুটিপূর্ণ ডিভাইসের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

নোট ৭ বিপর্যয়ের কারণে গ্যালাক্সি এস৮-এর ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা পরীক্ষা চালিয়েছে স্যামসাং। এবার নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ না আসলেও দেখা দিয়েছে পর্দার এই বিপত্তি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে