সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতাগ্রহণের শততম দিন উদযাপনের প্রস্তুতি ট্রাম্পের

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতারোহণের শততম দিন উদযাপনের নেওয়া হচ্ছে। এ উপলক্ষ্যে বড় ধরনের সমাবেশের আয়োজন করা হচ্ছে। দিনটি উদযাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২৯ এপ্রিল পেনসিলভানিয়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘রবিবার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন। ‘ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদণ্ডেও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এ অর্জন অনেক বিশাল। ‘

উল্লেখ্য, প্রেসিডেন্টের শততম দিন উদযাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে দিনটি উদযাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শত দিনের মধ্যেই ১৫টি বড় বড় আইন প্রণয়ন করেন। ওই সময়েই কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। ট্রাম্পও নিজের নির্বাচনী প্রচারণার সময় প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন।

পেনসিলভানিয়া, ফ্লোরিডা, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা ও অন্যান্য সমাবেশে তিনি বলেছিলেন, ‘কল্পনা করুন ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা ১০০ দিনের মধ্যেই কতকিছু অর্জন করতে পারব। ‘ এ ছাড়া তিনি ওহাইয়োর ক্লিভল্যান্ডে প্রেসিডেন্ট হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণের সময় তার শাসনামলের প্রথম ১০০ দিনে শেষ করার জন্যে সরকারের প্রত্যেক বিভাগকে অপ্রত্যাশিত বিভিন্ন প্রকল্পের একটি তালিকা প্রদান করতে বলেছিলেন, কিন্তু এখন এই শততম দিনের বিষয়টি দৃশ্যত তার পছন্দ নয় বলে সম্প্রতি দীর্ঘ এক সাক্ষাৎকারেও এর সমালোচনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই