বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা ফ্যাক্টরিতে মানুষকে হটাচ্ছে রোবট

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমা বিশ্বের মতো এশিয়ার অর্থনৈতিক সুপার পাওয়ার চীনের বিভিন্ন কলকারখানা ও ফ্যাক্টরিতে কর্মসংস্থানের ক্ষেত্রে মানুষের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে রোবট। অল্প সময়ে মানুষের চেয়েও বেশি বেশি কাজ করতে পারার কারণে কারখানা মালিকরাও রোবটের উপর নির্ভরশীল হয়ে উঠছেন।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, গুদামঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে কমলা রঙের ছোট ছোট পিঁড়ি আকৃতির রোবট। একজন লোক এগুলোর ওপর প্যাকেট রাখছে আর সেটি প্যাকেটের গায়ে বারকোড পড়ে জায়গামতো নিয়ে যাচ্ছে। বিভিন্ন পণ্য ও গন্তব্যের জন্য প্যাকেটগুলো আলাদা করা হচ্ছে। আর এই কাজটি নিখুঁতভাবে করছে রোবটগুলো।

চীনের ঝেজিং প্রদেশের হাংঝু এলাকায় ডেলিভারি পাওয়ার হাউজ শেনতং (এসটিও) এক্সপ্রেসের ভেতরের দৃশ্য এটি। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা পিপলস ডেইলি গত ৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওটি এখন পর্যন্ত ৭৬ লাখ ভিউ এবং ৯০ হাজার শেয়ার হয়েছে। হিকভিশনের এই রোবটগুলো সম্পূর্ণ স্বনিয়ন্ত্রিত। নিজে থেকেই চার্জ হতে পারে। দৈনিক দুই লাখ প্যাকেট বাছাই করতে পারে। কোম্পানির মুখপাত্র সাইথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, রোবট ব্যবহারের ফলে তাদের অর্ধেক শ্রমিক কম লাগছে। একই সাথে কর্মক্ষমতাও বেড়েছে ৩০ শতাংশ, বাছাই করার নির্ভুলতাও সর্বোচ্চ।

তিনি বলেন, তারা এখন হাংঝুতে দুটি কেন্দ্রে এই রোবট ব্যবহার করছেন। দেশব্যাপীই তাদের ওয়্যারহাউজগুলোতে চালু করার পরিকল্পনা আছে। মেশিনগুলো ২৪ ঘণ্টাই কাজ করতে সক্ষম। তবে আপাতত তারা সন্ধ্যা ৬টার পর থেকে ছয় থেকে সাত ঘণ্টা কাজ করান। চীনের শিল্পকারখানাগুলোতে রোবটের ব্যবহার দ্রুত বাড়ছে। এসব রোবট মানব শ্রমিকের জায়গা দখল করছে। গত বছর চীনে শিল্পরোবটের ব্যবহার ৩০.৪ শতাংশ বেড়েছে। ২০২০ সালের মধ্যে সরকার এই ধরনের রোবটের বার্ষিক উৎপাদন এক লাখ করার পরিকল্পনা নিয়েছে।

অ্যাপলের হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন গত বছর ৬০ হাজার কর্মী ছাঁটাই করে রোবট নিয়োগ দিয়েছে। তাইওয়ানের এই কোম্পানির চীনজুড়ে বেশ কয়েকটি কারখানা রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ