,

ফ্রান্স নির্বাচন: দ্বিতীয় ধাপে ম্যাক্রন ও লে পেন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটের ফলাফলে এগিয়ে রয়েছেন মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাক্রন এবং চরম-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের নেতা মারি লে পেন। ফলে আগামী ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার নির্বাচনে পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ দুই প্রার্থী।

ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় পর্বের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী।

৯৬ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ২১ দশমিক ৪ শতাংশ ভোট পাওয়া উগ্র-ডানপন্থী এন এফ পার্টির নেতা মারি লে পেনের সাথে দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৩ দশমিক ৯ ভাগ ভোট পাওয়া ম্যাক্রন।

এর আগে কোনো নির্বাচনে অংশ নেননি ম্যাক্রন। প্রথম দফার নির্বাচনে জয়ের পর তিনি বলেন, ‘দেশকে অনিশ্চয়তা আর ভীতি থেকে পরিবর্তনের পথে নেয়ার ইচ্ছাই আমার জয়ের কারণ। গত মাসে এবং আজকেও ফরাসিদের ভয়, অনিশ্চয়তা আর ক্ষোভের কথা শুনতে পাচ্ছি আমি। সেইসাথে পরিবর্তনের প্রত্যাশার কথাও। আর আজকের নির্বাচনে বড় দল দুটোকে প্রত্যাখ্যানের অন্যতম কারণ এটি।’
অন্যদিকে মারি লে পেনও এই বিজয়কে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। নিজেকে ফরাসি জনগণের প্রতিনিধি দাবি করে তিনি বলেন, তাদেরকে স্বাধীন করার সময় এটি।

তিনি বলেন, আমি জনগণের প্রার্থী। সত্যিকারের দেশপ্রেমিকদের প্রতি আমি ভোটের আবেদন জানাচ্ছি- তাদের শেকড় যেখানেই প্রোথিত থাকুক, যেখানেই তাদের উৎস হোক বা প্রথম দফায় তারা যাকেই ভোট দিয়ে থাকুক না কেন।

বিজয়ী দুজনই মধ্য-ডানপন্থী ফ্রাসোয়া ফিলন এবং চরম-বামপন্থী জঁ-লুক মেলেশনের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। প্রথম দফার নির্বাচনের পর ম্যাক্রনকে সমর্থন দিয়েছেন নির্বাচনের অপর দুই প্রার্থী সমাজতন্ত্রী প্রার্থী বেনোয়াঁ হ্যামন এবং ফ্রাসোয়া ফিলন।

এদিকে, ইমানুয়েল ম্যাক্রনকে শুভেচ্ছা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মুখপাত্রও ম্যাক্রনকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করেছেন তার ইউরোপের সমর্থনে অবস্থানের জন্য। সেইসাথে ইউরোপীয় নেতারা তাদের সমর্থন জানিয়েছেন মধ্যপন্থী এই নেতাকে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে