,

যুক্তরাজ্যে নির্বাচনী ইশতেহারে বোরখা নিষিদ্ধের প্রতিশ্রুতি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে মুখ ঢাকা বোরখা নিষিদ্ধের একটি প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে যাচ্ছে ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি (ইউকিপ)। সোমবার দলের নেতা পল নাটাল এ ঘোষণা দিয়েছেন।

নাটাল দাবি করেছেন, প্রকাশ্যে রোরখা পরিধান সামাজিক সম্প্রীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। ইসলামি ঐতিহ্যের অংশ হিসেবে লন্ডনে মুসলমানদের মধ্যে যে শরিয়াহ আইন প্রচলিত রয়েছে, তা নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তিনি।

ইউকিপের প্রাক্তন নেতা নাইজেল ফারাজ ২০১০ সালে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের সময় দলের ইশতেহারে বোরখা নিষিদ্ধের প্রতিশ্রুতি সংযুক্তের প্রস্তাব দিয়েছিলেন। তবে ২০১৫ সালে দলের ইশতেহারে এটি আর যুক্ত করা হয়নি।

প্রসঙ্গত, ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে মুখঢাকা বোরখা নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাজ্যে এ ধরনের কোনো আইন এখনো হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে