বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় শোক পালন করছে আফগানিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় বিপুলসংখ্যক সেনার হতাহত হওয়ার ঘটনায় দেশটিতে আজ রোববার এক দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল শনিবার এই শোক ঘোষণা করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত শুক্রবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে অবস্থিত একটি সেনাঘাঁটিতে সেনার ছদ্মবেশে হামলা চালায় তালেবান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, হামলায় শতাধিক সেনাসদস্য নিহত বা আহত হয়েছেন।

নাম প্রকাশ না করে দেশটির এক কর্মকর্তা বলেছেন, নিহত সেনার সংখ্যা অন্তত ১৪০ জন। আর আহত হয়েছেন অনেকেই। অন্য কর্মকর্তারা বলেছেন, হতাহত সেনার সংখ্যা আরও বেশি হবে।

গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান আফগান প্রেসিডেন্ট। এ সময় তিনি এক দিনের জাতীয় শোক ঘোষণা করেন।

আশরাফ গনি বলেন, নিহত সেনাদের স্মরণে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন আশরাফ গনি। গুরুত্ব দিয়ে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা করেছেন আফগান প্রেসিডেন্ট। এই হামলাকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন তিনি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের হামলাটি কয়েক ঘণ্টাব্যাপী চলে। ঘাঁটির মসজিদ ও খাবারের জায়গায় অবস্থানরত সেনারা এই হামলার লক্ষ্য ছিলেন।

আফগান সেনা সূত্র বলছে, সেনাদের পাল্টা জবাবে হামলায় অংশ নেওয়া অন্তত ১০ জন তালেবান নিহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ