বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহিংসতার আশঙ্কায় জার্মানিতে ৪ হাজার পুলিশ মোতায়েন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :অলটারনেটিভ ফুয়ের ডয়েচল্যান্ড (এএফডি) পার্টির সন্মেলনকে কেন্দ্র করে বামপন্থিদের সহিংসতার আশঙ্কায় জার্মানির কোলনে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী নির্বাচনে ভালো ফলাফল করতে ইসলামবিরোধী দল এএফডি সন্মেলনে তাদের নেতা নির্বাচনের চেষ্টা করবে।

ইসলামবিরোধী ও বামপন্থিরা এ দলটি ‘ব্লক দি নাজিস’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করে। পুলিশ ধারণা করছে ৫০ হাজার বিক্ষোভকারী কোলনে জড়ো হতে পারে। তাই সেখানে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

বামপন্থিদের এসকট করার সময় একজন পুলিশের মুখে আঘাত করা হয়েছে। শনিবার সকালে প্রায় ১০০ বিক্ষোভকারী কোলনে সম্মেলন স্থলের কাছাকাছি একটি পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।

গতবছর একটি আঞ্চলিক নির্বাচনে এএফডি এঙ্গেলা মার্কেলের রক্ষণশীল দলকে তৃতীয় স্থানে নিয়ে যায়। তবে জার্মানির সবগুলো বড় দল জানিয়ে দিয়েছে তারা এএফডির সাথে কোয়ালিশন করবে না।

দেশটির এক জরিপে দেখা গেছে, এএফডির জনপ্রিয়তা গত বছর ১৫ ভাগ ছিলো। এ বছর তা ৭ ভাগে নেমে গেছে।

এ জাতীয় আরও খবর