সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাকের হুমকি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ছেলে সন্তানের জন্ম না দিয়ে কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে তিন তালাকের হুমকি দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সম্ভলে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

তিনি জানিয়েছেন, ‘‌চার বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা তার ওপর অত্যাচার চালাত। পণের দাবিতে সকলে মিলে মারধর করত। তাকে মেরে ফেলার চেষ্টাও হয়েছে। অত্যাচার সহ্য করতে না পেরে বিয়ের আট মাস পরই বাপেরবাড়ি চলে আসেন তিনি।

কিন্তু কন্যাসন্তান জন্ম দেওয়ার পর ঝামেলা আরও বাড়ে। মেয়ে ও মা কাউকেই মেনে নিতে চায়নি তারা। এখন আবার নতুন করে বিয়ে করতে চাইছে স্বামী। তিন তালাকের হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাহায্য চাইছি। ’‌

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই তিন তালাকের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। গত রবিবাবর ‘‌মন কি বাত’‌ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে এই প্রথাকে অসামাজিক বলে উল্লেখ করেন।

মুসলিম মহিলাদের প্রতি এমন অবিচার বন্ধ করতে না পারলে সমাজের উন্নতি সম্ভব নয় বলে বার্তা দেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই প্রথার বিরোধিতা করেছেন। তবে শরিয়ত আইনে সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি