,

বন্দিদের মিশরীয় সেনার গুলি করে হত্যার রোমহর্ষক ভিডিও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
সম্প্রতি সিনাইয়ের একটি ভিডিও ফাঁস হয়ে গেলে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে।

ভিডিওতে দেখা যায়, সৈন্যরা বন্দিদের গুলি করে হত্যার পর তা বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দেয়। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার তুরস্কের এক টেলিভিশন চ্যানেলে ফাঁস হওয়া ভিডিওটি প্রচার হয়। এতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত সৈন্যরা চোখ বাধা দুই ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করে।

ভিডিওতে দেখা যায়, সেনা পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি চোখ বাঁধা বন্দিদের তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তাদের নির্যাতন চালাচ্ছে।

এসবের মধ্যেই একজন সেনা সদস্য চোখা বাঁধা ব্যক্তিদের একজনের মাথায় গুলি করে। তখন অন্য সেনা সদস্য বলে উঠে কেবল মাথায় নয়, শরীরেও গুলি কর। পরে মৃত বন্দির শরীরেও গুলি করা হয়।

তবে আলজাজিরা নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

https://youtu.be/_fiOrxOn0gc

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে