বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির বৈঠকে মোবাইল মানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জনগণের কল্যাণে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব মাধ্যম নিজের গুণকীর্তনে ব্যবহার না করতে বলেন তিনি।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, মোদি সরকারি কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক করেন। তিনি বলেন, রাজনৈতিক নেতারা সামাজিক মাধ্যমে তাঁদের ছবি সাজানো নিয়ে চিন্তা করতে পারেন। তবে সরকারি কর্মকর্তারা নয়।

হাসতে হাসতে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের মোদি বলেন, ‘আগার হামারি ফটো ইধার সে উধার হো যায়ে তো হামারি নিন্দ হারাম হো যাতি হ্যায়’ (যদি আমাদের ছবি এদিক-সেদিক হয়, তাহলে আমাদের ঘুম হারাম হয়ে যায়)।

মোদি বলেন, বৈঠক চলাকালে তিনি প্রায়ই সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেখেন। তিনি বলেন, ‘আমি দেখছি, জেলা পর্যায়ের কর্মকর্তারা বেশির ভাগই সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ব্যস্ত থাকেন। এসব কারণে সভায় মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’

বিশ্ব ই- গভর্নেন্স থেকে মোবাইল গভর্নেনন্সের দিকে যাচ্ছে উল্লেখ করে মোদি বলেন, ‘আমি যদি সামাজিক মাধ্যমে মানুষকে পোলিও টিকা সম্পর্কে জানাই, সেটি তাদের সাহায্য করবে। কিন্তু টিকাদান কর্মসূচি চলার সময় যদি আমি নিজের ছবি ফেসবুকে দিই, তাহলে তা প্রশ্নের মুখে পড়বে।’

মোদি বলেন, তিনি আমলাতন্ত্রের অংশ নন। কারণ, তিনি সরকারি আমলা হওয়ার জন্য কোনো পরীক্ষায় বসার সুযোগ পাননি। যদি পরীক্ষা দিতেন, তাহলে ১৬ বছর চাকরি করার পর পরিচালক পর্যায়ে যেতে পারতেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ