,

বঙ্গোপসাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনী শুক্রবারে) বঙ্গোপসাগরে ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সাগর থেকে ভূমিতে নিক্ষেপকারী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতীয় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ আইএনএস তেগ থেকে ছোঁড়া হয়। উড়িষ্যা উপকূলের বঙ্গোপসাগরের একটি দ্বীপে অবস্থিত লক্ষ্যবস্তুকে তাক করে ছোঁড়া হয় এটি। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল বলে জানানো হয়েছে। এর আগ পর্যন্ত ভারতের কাছে কেবলমাত্র জাহাজ বিধ্বংসী ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ছিল।

সাগর থেকে ভূমিতে আক্রমণের উপযোগী এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনী সক্ষমতা আরো এক ধাপ বাড়ল। ভারত এখন সাগর থেকে শত্রুর মূল ভূখ-ের অনেক ভেতরে অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে বলে ভারতীয় সূত্র থেকে দাবি করা হয়েছে। এ সব লক্ষ্যবস্তুর মধ্যে শত্রুপক্ষের রাডার, কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র অবস্থান রয়েছে।

ভারতীয় নৌবাহিনীর কোলকাতা, রণবীর এবং তেগের মতো অগ্রাভিযানে ব্যবহৃত বেশির ভাগ যুদ্ধজাহাজ থেকে এটি ব্যবহার করা যাবে।

ভারত এবং রাশিয়া যৌথ ভাবে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ব্রহ্মপুত্র এবং মস্কো এই দুই শব্দ মিলিয়ে ব্রাহ্মোস শব্দটি তৈরি করা হয়েছে।  শব্দের চেয়ে দ্রুতগতির এ ক্ষেপণাস্ত্র ৬৬০ পাউন্ড ওয়ারহেড বা বোমা বহন করতে পারে। ডুবোজাহাজ, বিমান এবং ভূমির উৎক্ষেপণ ব্যবস্থা থেকে এটি ছোঁড়া যায়। অবশ্য ক্ষেপণাস্ত্রটির জাহাজ বিধ্বংসী সংস্করণ এরই মধ্যে ব্যবহার করতে শুরু করছে ভারতীয় নৌবাহিনী।-পার্স টুডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে