,

‘ট্রাম্প একজন মানসিক রোগী, দেশ পরিচালনায় অযোগ্য’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী হিসেবে ঘোষণা দিয়েছেন আমেরিকার একদল মনোরোগ বিশেষজ্ঞ। তারা বলেছেন, ট্রাম্প দেশ পরিচালনায় অযোগ্য।

বৃহস্পতিবার আমেরিকার ইয়েল ইউনিভার্সিটিতে এক সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞদের একটি দল দাবি করেন, ট্রাম্প মস্তিষ্ক বিকৃতি ও বিভ্রমে আক্রান্ত এবং ট্রাম্পের এই মানসিক অবস্থা সম্পর্কে সচেতন করাকে তারা তাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন।

সম্মেলনে জন্‌স হপকিন্‌স বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুলের পরামর্শক ও সাইকোথেরাপিস্ট ড. জন গার্টনার বলেন, অভিষেক অনুষ্ঠানে সবচেয়ে বড় লোকসমাগম হয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সেটি ছিল অন্য অনেক ইস্যুর মতো ভবিষ্যতের বিরাট সমস্যার একটি সতর্কবার্তা। এ ধরনের মন্তব্যকারী একজন মিথ্যাবাদী ও আত্মপ্রশংসাকারীর চেয়ে খারাপ। এছাড়া, তার মস্তিষ্কবিকৃতি, বিভ্রম ও কর্তৃত্বপরায়ণ চিন্তাভাবনার প্রমাণ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি দিয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন, তাঁর অভিষেক অনুষ্ঠানে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিল, তবে সেটি বিভ্রম চিন্তা ভাবনার ফসল।

ড. গার্টনার মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠন ডিউটি টু ওয়ার্নের প্রতিষ্ঠাতা সদস্য। বেশ কয়েকজন পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে ওই সংগঠন গঠিত।

ইয়েল ইউনিভার্সিটিতে অনুষ্ঠানের সভাপতি ইয়েলের মনোরোগ বিভাগের সহযোগী ক্লিনিক্যাল প্রফেসর ড. ব্যান্ডি লি বলেন, আমি মনে করি জনগণও ট্রাম্পের এই মানসিক অবস্থা বুঝতে পারছে। এ নিয়ে এখন তারা ব্যাপকভাবে আলোচনাও করছে।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মনোরোগ বিশেষজ্ঞ জেমস গিলিগান সম্মেলনে বলেন, হত্যাকারী, ধর্ষকসহ সমাজের সবচেয়ে ভয়ংকরতম লোক নিয়ে তিনি কাজ করেছেন। ট্রাম্পের মানসিক রোগের ভয়াবহতা নিয়ে তাঁর দ্বিমত নেই বলে তিনি মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই নানা বিতর্কিত মন্তব্য ও আচরণের মাধ্যমে তার নিজের সুস্থতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টির সুযোগ করে দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর তার বিভিন্ন সিদ্ধান্তেও একই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অযাচিত সিদ্ধান্তের কারণে বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।

ট্রাম্পের বিরোধী মহলের কেউ কেউ বলছেন, পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ এখন একজন পাগলের হাতে। কাজেই কখন যে পাগলামির কারণে তা বিস্ফোরিত হবে তা বলা যায় না। সূত্র: পার্সটুডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে