,

জাতিসংঘে উন্মুক্ত বিতর্ক: ফিলিস্তিনীদের আন্দোলনে বাংলাদেশের সমর্থন অব্যাহত

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি: ফিলিস্তিনী জনগণের স্বাধিকার আন্দোলনের অকুন্ঠ সমর্থক হিসেবে বাংলাদেশ সর্বদাই অনড় অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে “প্যালেস্টাইন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি” শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি এপ্রিল মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত মোমেন বলেন, “এ বছরের জানুয়ারি মাসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জানান ‘বাংলাদেশ সরকার ও জনগণ সবসময়ই পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন, কার্যকর ফিলিস্তিনী রাষ্ট্র গঠন, ফিলিস্তিনি জনগণের স্বদেশে প্রত্যাবর্তনের অধিকার এবং মৌলিক মানবাধিকারের প্রশ্নে অবিচল রয়েছে’। প্রধানমন্ত্রীর এই উক্তি ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনেরই বহি:প্রকাশ”।

স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ভ্রাতৃঘাতী সংঘর্ষের বিষয়ে বাংলাদেশ সবসময়ই উদ্বিগ্ন যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গভীর প্রভাব ফেলছে। সন্ত্রাসী গোষ্ঠীসহ অপশক্তিগুলোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা অধিকাংশক্ষেত্রেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যার ভয়াবহ শিকার হচ্ছে নিরীহ বেসামরিক জনগণ। বাংলাদেশ রাজনৈতিক ও মানবিক ক্ষেত্রসহ দ্বন্দ্বসংকূল এই পরিস্থিতি নিরসনে নিরাপত্তা পরিষদের অব্যাহত ভূমিকা প্রত্যাশা করে।

ফিলিস্তিনী জনগনের মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে তাদের সুরক্ষার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়ার উপর বাংলাদেশের পক্ষ থেকে আবারও আহ্বান জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে