,

প্যারিসে হামলার দায় নিয়েছে আইএস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। আহত হন দুজন।

পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন।

হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

ওঁলাদ বলেছেন, এই হামলা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে তাঁর কাছে প্রতীয়মান হয়েছে।

পুলিশও বলছে, এটা সন্ত্রাসী হামলা বলে তারা সন্দেহ করছে।

হামলার পর আইএস দাবি করে, তাদের এক যোদ্ধা প্যারিসে হামলা চালিয়েছে।

ফরাসি প্রসিকিউটর ফ্রাঁসোয়া ময়াঁ বলেন, সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলার ঘটনায় তার সঙ্গে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

হামলার পর ঘটনাস্থল ‘দ্য চ্যাম্পস এলিসি’ বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থলের আকাশে হেলিকপ্টার চক্কর দেয়। সবাইকে সরে যেতে বলা হয়।

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে প্যারিসে হামলার ঘটনা ঘটল।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত কয়েক দফা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফ্রান্স। এসব হামলায় দুই শতাধিক লোক নিহত হয়েছে। দেশটি বর্তমানে জরুরি অবস্থার মধ্যে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে