,

লম্বা হওয়ার বিপদ

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : লম্বা মানেই দারুণ ব্যাপার। লম্বা মানেই নজরকাড়া। লম্বা হতে নিয়মিত স্কিপিং, সাঁতার, চিনিং? এসব আর করবেন না। লম্বা হওয়ার অনেক বিপদ। বেশি লম্বা হলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

ছোট থেকেই লম্বা হওয়ার চেষ্টার শেষ নেই। নানা কসরত। গায়েগতরে বাড়ছেন তরতরিয়ে। লম্বা হচ্ছেন চড়চড়িয়ে। লম্বা তো হচ্ছেন। কিন্তু জানেন কি, বিপদ কীভাবে থাবা বসাচ্ছে আপনার শরীরে?

ক্যানসার। হার্টের সমস্যা। স্ট্রোক। অ্যালঝাইমার্স। ডায়াবেটিস। যত বেশি লম্বা, তত কম আয়ু। ফুসফুসের সমস্যা। যত লম্বা, তত শিরদাঁড়া, গলা এবং পিঠের সমস্যা। স্টকহলমের ক্যারোলাইন্সকা ইন্সটিটিউটের গবেষকদের দাবি, লম্বা পুরুষ ও মহিলাদের ত্বকের ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যায়। লম্বা মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি ২০ শতাংশ বেশি।

বাড়তি ৪ ইঞ্চি উচ্চতার জন্য ক্যানসারের ঝুঁকি মহিলাদের ক্ষেত্রে ১৮ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ১১ শতাংশ বেড়ে যায়। গবেষকদের দাবি, লম্বা মানুষদের শরীরে বৃদ্ধির উপাদানগুলির উপস্থিতি বেশি থাকে। যা ক্যানসার কোষের বৃদ্ধিকে প্রভাবিত করে।

ইজরায়েলের গবেষকদের দাবি, শুধু ক্যানসারই নয়, উচ্চতার সঙ্গে জড়িয়ে রয়েছে হার্টের সমস্যা। যে সব পুরুষ ৬ ফুট ১ ইঞ্চির বেশি লম্বা, তাঁদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৫ ফুট ৭ ইঞ্চির কম লম্বা পুরুষের থেকে ৫৩ শতাংশ বেশি। যে সব মহিলা ৫ ফুট ৬ ইঞ্চির বেশি লম্বা, তাঁদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৫ ফুট ২ ইঞ্চির কম লম্বা মহিলার থেকে ৭৬ শতাংশ বেশি।

দারুণ লম্বা চেহারা। দেখলেই সবাই তারিফ করে। প্রশংসায় নেচে ওঠে আপনার মন। নাহ্, আর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, যত কম উচ্চতা, ততই মঙ্গল।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১