বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি: উদ্বেগে চীন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের যে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া সেনিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে পিয়ং ইয়ং এর মিত্র বলে পরিচিত চীন। দেশটির পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন উত্তেজনা আরো বৃদ্ধি করে এমন যে কোন ধরনের কর্মকাণ্ড বা কথাবার্তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে চীন।

যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার কয়েকদিন ধরে চলা হুমকি পাল্টা হুমকির পরিপ্রেক্ষিতে চীনের কাছ থেকে এমন মন্তব্য এলো।

সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী হ্যান সাং রিয়ল বলেছেন যুক্তরাষ্ট্র হামলা করবে এমন কোন আভাস পেলেই উত্তর কোরিয়া নিজেই পরমাণু হামলা চালাবে।

উত্তর কোরিয়ার কর্মকর্তার এমন মন্তব্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর শক্তির পরীক্ষা না নিতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।

এসব হুমকি পাল্টা হুমকি সম্পর্কে চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র লু কাং দেশটির হয়ে যে বার্তা দিচ্ছেন তা হলো উস্কানিমূলক কথাবার্তা দু পক্ষেরই পরিহার করা উচিত।

তিনি বলেছেন, বর্তমান কোরিয়ান উপদ্বীপ এলাকায় পরিস্থিতি এমনিতেই অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর। যেকোনো ধরনের বক্তব্য যা পরিস্থিতিকে আরো উস্কে দেবে তার বিরোধিতা করছে চীন, বলছিলেন মি লু কাং।

তিনি আরো বলছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করতে কাজ করে যাচ্ছে চীন। সকল পক্ষকে এখানে নিজেদের সামলে কাজ করার পরামর্শ দিয়েছে চীন।

রবিবারই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনি রবিবার দফায় দফায় সামরিক বাহিনীর নানা ধরনের প্যারেড প্রদর্শনীর মাধ্যমে জানান দেয়ার চেষ্টা চলেছে যে তারাও হামলার জবাব দিতে প্রস্তুত।

বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা স্টিফেন ম্যাকডোনাল্ড বলেন, মিত্র দেশ উত্তর কোরিয়ার অবস্থানে বিশেষভাবে চীন হতাশ বলে আভাস পাওয়া যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ