,

এবার বিদেশিদের চাকরি ঠেকাতে পদক্ষেপ নিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বিদেশিদের বাদ দিয়ে মার্কিনিদের বেশি বেশি চাকরি দেওয়ার বিষয়টি ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে থেকেই বলছিলেন। এবার মার্কিনিদের অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মী ঠেকাতে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প মনে করেন, বিদেশিরা মার্কিনিদের চাকুরি নিয়ে নিচ্ছে। নতুন নির্বাহী আদেশের আওতায় মার্কিন সকল প্রতিষ্ঠানে বিদেশিদের পরিবর্তে আগে মার্কিনিদের কাজ দেওয়ার তাগিদ দেয়া হয়েছে। এই আদেশ বাস্তবায়নে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ পেতে বিদেশি কোন ঠিকাদার বা কোম্পানি যেনো অংশ নিতে না পারে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশ রয়েছে।
নতুন আদেশের মূল প্রতিপাদ্য হলো, ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’। অর্থাৎ ‘মার্কিন পণ্য কিনুন, মার্কিনিদের কাজে নিয়োগ করুন’।
মার্কিন এই আদেশ জারির ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের জনশক্তির বাজারে শঙ্কা দেখা দিয়েছে।
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যে ‘আমেরিকার সবার ওপরে অগ্রাধিকার’ নীতির কথা বলেছিলেন তা বাস্তবায়নেই এই পদক্ষেপ। এই আদেশের ফলে, অভিবাসীদের কম মজুরিতে নিয়োগ দিয়ে মার্কিনিদের কাজের সুযোগ বন্ধ করার ঘটনা এখন থেকে কমবে বলে মনে করছেন ট্রাম্প।
তিনি বলেন, “মার্কিন অভিবাসন ব্যবস্থার সুযোগ নিয়ে অপেক্ষাকৃত কম মজুরিতে বিদেশি শ্রমিকদেরকে কাজে নিয়োগ দেয়া হচ্ছে বলে মার্কিন শ্রমিকেরা কাজের সুযোগ হারাচ্ছে। এটা এবার বন্ধ হবে। ”
নিজের জারি করা এই নির্বাহী আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, ‘মার্কিন সরকারের নীতি হচ্ছে মার্কিন পণ্যকে তুলে আনা এবং মার্কিন জনশক্তিকে যেনো লোকে আগে কাজে নিয়োগ দেয় তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রই সবার আগে। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে