বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গো-হত্যা মানেই বিপদ: বিয়েতেও মুরগির মাংস খাচ্ছে ভারতীয় মুসলিমরা

news-image

অনলাইন ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর সব কসাইখানা যোগী আদিত্যনাথ বন্ধ করে দিয়েছেন। ভারতে এখন গো-হত্যা মানেই বিপদ। উত্তরপ্রদেশের বাসিন্দারা এ নিয়ে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি এ প্রদেশের দাদরিতে এক মুসলিম পরিবার বিয়ের অনুষ্ঠানেও মুরগির মাংস খাওয়ানো হয়।

পাত্রীর পরিবারের এক সদস্য জানান, বিয়েতে বাড়ির পোষা মোষের মাংসের একটি পদ বানানোর কথা প্রথমে ভাবা হয়েছিল। সরকারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রবি ও সোমবার ছুটি থাকায় কর্তৃপক্ষের কাছ থেকে কোনও উত্তর মেলেনি। তাই মুরগির মাংস কেনা হয়।

পাত্রীর বাবা বলেন, পুলিশ অনুমতি দিয়েছিল। তা সত্ত্বেও আমরা প্রশাসনের সম্মতি চেয়েছিলাম। কিন্তু ছুটি থাকায় উত্তর মেলেনি। কারও আবেগে আঘাত দিতে চাইনি। বিষয়টা নিয়ে কোনও ইস্যুও বানাতে চাইনি। তাই মুরগির মাংস খাওয়ানোরই ব্যবস্থা করে নিয়েছিলাম।

খাদ্য সুরক্ষা বিভাগের কর্মকর্তা মহেন্দ্র শ্রীবস্তব বলেন, এসব ক্ষেত্রে অনুমতি পেতে বেশ কয়েকদিন সময় লেগে যায়। তবে মুসলিম পরিবারটির বিয়ের অনুষ্ঠান সম্মতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ