,

ফল ঘোষণার রাতেই ওবামাকে ফোনে ‘সরি’ বলেছিলেন হিলারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৮ নভেম্বর বিশ্বের সবচেয়ে আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফল প্রকাশের শুরুর দিকেই মোটামুটি বোঝা যায় যে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ওই রাতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফোন করেছিলেন তখনকার হোয়াইট হাউসের বাসিন্দা বারাক ওবামাকে। ফোন করছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও। ওবামা ও ট্রাম্পকে ফোনে কী বলেছিলেন, তা নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে নিউইয়র্ক পোস্ট।
প্রকাশিত হতে যাওয়া ‘শ্যাটারড: ইনসাইড হিলারি ক্লিনটন’স ডুমড ক্যাম্পেইন’ বইয়ে হিলারি ক্লিনটন ওই রাতের ঘটনার বর্ণনা দিয়েছেন।
নির্বাচনের রাতে হিলারি ক্লিনটন পাই (মাংস, ফল প্রভৃতির পুর দেওয়া বড়া বা পিঠাবিশেষ) খাচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যই তিনি বুঝে যান যে কী হতে যাচ্ছে। ওই রাতেই হিলারি ওবামাকে ফোন করেন। ফোনে পরাজয়ের জন্য দুঃখ প্রকাশ করেন। ওই রাতে ফোনে কথা বলেন ট্রাম্পের সঙ্গেও। ফোনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।
‘শ্যাটারড: ইনসাইড হিলারি ক্লিনটন’স ডুমড ক্যাম্পেইন’ বইটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রকাশ হওয়ার কথা। ওয়াশিংটন পোস্ট বইয়ের রিভিউ প্রকাশ করেছে।
নির্বাচনের রাতে দুটি পাই খেতে খেতে হিলারি বারাক ওবামাকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। ওবামাকে হিলারি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমি দুঃখিত।’
ওবামা হিলারিকে ভোট পুনর্গণনার জন্য আবেদন করতে বলেছিলেন। হিলারিকে ওবামা বলেন, ভালোর জন্য ‘আপনাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে।’ এই একই কথা বারাক ওবামা হিলারির প্রচার দলের চেয়ারম্যান জন পডেসাকেও বলেছিলেন। হিলারি ক্লিনটন নির্বাচনের পরদিন ফল মেনে নেওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে