,

উত্তর কোরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান অ্যাবের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে ঘিরে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। টানা ১০ দিনের এশিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আলোচনা শুরুর প্রেক্ষাপটে মঙ্গলবার অ্যাবে এ আহ্বান জানান।

অ্যাবে বলেন, ‘সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার ওপর আমাদের গুরুত্বারোপ করা উচিত।’ এসময় ‘কেবল আলোচনার জন্যে আলোচনা অর্থহীন, একইসঙ্গে চাপ প্রয়োগও জরুরি’ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, চলমান মার্কিন-উত্তর কোরিয়া উত্তেজনার মধ্যেই দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি মুক্তাঞ্চলে পৌঁছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক এক আলোচনায় অংশ নেন।

তবে এ সপ্তাহের শেষে উত্তর কোরিয়ার আরো একবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যদিও তা ব্যর্থ হয়েছে। দেশটির এসব কর্মকাণ্ডে বেজায় ক্ষিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার একে অপরের দিকে পারমাণবিক হামলা চালানোর হুমকির প্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোও চরম সতর্কতায় রয়েছে। আর এমন অস্থির অবস্থাতেই এসব অঞ্চল পরিদর্শনে গিয়েছেন মাইক পেন্স। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে