ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে যাত্রীবাহী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ২৪ নিহত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মার্ক রাইমোন্ড জানান, নিহতদের উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পাহাড়ি প্রদেশ নুয়েভা ইকিহা প্রদেশের কারাংগিয়ান শহরে সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।