সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির গাড়ি থামিয়ে দিল ৪ বছরের মেয়ে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের প্রধানমন্ত্রীর গাড়িবহর চলছে রাস্তায়। চারপাশে সাজসাজ রব, শত প্রহরা। এর মধ্যেই কি না রাস্তায় ঢুকে পড়ল চার বছরের এক ছোট্ট মেয়ে। প্রহরীদের চোখ পড়তে না পড়তেই সেই ছোট্ট মেয়েটি এক দৌড়ে রাস্তার মাঝখানে। আর রাস্তায় গিয়ে হাত তুলে থামিয়ে দিল দোর্দণ্ডপ্রতাপ সেই প্রধানমন্ত্রীর গাড়ি।

গতকাল সোমবার গল্পের মতোই এই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের রাস্তায়। ব্যবসায়ীদের এক অনুষ্ঠানের উদ্বোধন করতে নিজের রাজ্যে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন শেষে নিজের ট্রেডমার্ক কালো গাড়িতে চেপে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ চোখে পড়ে এক খুদে হাত দেখিয়ে থামতে বলছে তাঁকে। সঙ্গে সঙ্গে চালককে গাড়ি থামাতে বললেন মোদি।

গাড়ি থামিয়ে ছোট্ট মেয়েটিকে ডাকলেন কাছে। আর একরত্তি মেয়েটিও দৌড়ে এসে সোজা মোদির কোলে উঠে পড়ল। অল্প কিছুক্ষণ পরেই আবার চলতে শুরু করল মোদির গাড়ি।

এদিকে নিরাপত্তা রক্ষীদের প্রহরায় ঘামছিলেন ছোট্ট মেয়েটির বাবা-মা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ‘মোদি দাদুর’ কোলে চেপে ছোট্ট মেয়েটি ফিরে এলো বাবা-মায়ের কোলে।

টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানায়, মোদির কোলে চেপে দিগ্বিজয় করে ফেরা চার বছরের ওই ছোট্ট মেয়েটির নাম ন্যান্সি। ন্যান্সির বাবা রাকেশ প্রধান জানান, ঘটনার দিন কিছু কেনাকাটা সেরে রাস্তার পাশে বসে খাচ্ছিলেন তাঁরা। এর মধ্যেই প্রধানমন্ত্রীর গাড়িবহরের ডামাডোল। হঠাৎ দেখেন মেয়ে নেই ! খোঁজ খোঁজের মধ্যেই কে যেন খবর দিল, মেয়ে থামিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর গাড়িবহর।

এদিকে ন্যান্সির মা আশালতা মেয়েকে নিয়ে গর্বিত। তিনি জানান, ন্যান্সি মোদি দাদুকে খুবই ভালোবাসে। টিভিতে মোদিকে দেখালে ন্যান্সি সেই অনুষ্ঠান ছেড়ে নড়বেই না।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি