সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে গণভোট: জয়ী এরদোয়ানকে অভিনন্দন ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দেশের প্রধান হিসেবে নতুন করে সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার গণভোটে বিজয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ফোন করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গত ৭ এপ্রিল সিরিয়াতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তুরস্কের সমর্থন পাওয়ায় এরদোয়ানকে ধন্যবাদও জ্ঞাপন করেন ট্রাম্প।

ভোটে ৫১ দশমিক ৪ শতাংশ মানুষের রায়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট শাসিত সরকারের পক্ষপাতী তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। বিপরীতে এর বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দিয়েছেন ৪৮ দশমিক ৫৯ শতাংশ ভোটার। এছাড়া ফল প্রকাশের পরপরই তা পুনরায় গণনা এবং বাতিলের দাবিতে বিক্ষোভ করেন বিরোধীরা।

তবে আন্তর্জাতিক মনিটররা এই গণভোটকে ‘অসম অভিযান’ আখ্যা দিয়ে এর দ্বারা বিশেষ সুবিধা প্রাপ্ত হয়েছেন এরদোয়ান, এমন মন্তব্য করলেও এসকল সমালোচনা প্রত্যাখ্যান করেছেন তিনি। ‘নিজের অবস্থান জানুন’ পর্যবেক্ষকদের উদ্দেশ্যে এমন বার্তাও দিয়েছেন তিনি।

এর আগে, গত সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, ৪ এপ্রিল সন্দেহজনক রাসায়নিক হামলায় সিরিয়ার সরকারের বিরুদ্ধে সম্ভাব্য করণীয় ও প্রতিক্রিয়া ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ট্রাম্প ও এরদোয়ান। তাছাড়া এই হামলার পেছনে একমাত্র আসাদ সরকারই দায়ী বলে এই দুই নেতা একমত, বিবৃতিতে এটিও জানানো হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি