,

গ্রাহক প্রতারণা: মোবাইল অপারেটর রবিকে ৪ লাখ টাকা জরিমানা

news-image

নিউজ ডেস্ক : গ্রাহক প্রতারণার দায়ে মোবাইল ফোন অপারেটর রবিকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, তিন গ্রাহকের পৃথক তিন অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযোগকারীদের একজন সোহাগ অধিদপ্তরকে জানান, গত ১১ ফেব্রুয়ারি রবিতে ৯৮ টাকা রিচার্জে ২৮ দিনের মেয়াদে দেড় জিবি ইন্টারনেটের অফার তিনি গ্রহণ করেন। কিন্তু রিচার্জ করার পর তাকে দেওয়া হয় এক জিবি ইন্টারনেট।

শাহীন আরা বলেন, কাস্টমার কেয়ার সেন্টারে অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পেয়ে এই গ্রাহক অভিযোগ করে অধিদপ্তরে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মিথ্যা আশ্বাসে প্রতারণার দায়ে রবিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। মো. সাইফুল নামে এক গ্রাহক গত ১৩ মার্চ অভিযোগ করেন, ভ্যাটসহ ২৮ টাকায় ৫০ এমবি ইন্টারনেট ডাটায় অফার দেওয়া হয় যে একটি লিংকে গেলে সারাদিন বাংলা নাটক দেখা যাবে। কিন্তু তিনি ওই লিংকে গিয়ে কোনো নাটক দেখতে পাননি। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিকে জরিমানা করা হয় দেড় লাখ টাকা। গত ২ মার্চ আল আমিন নামে এক গ্রাহক অভিযোগ করেন, প্রতিদিন ২ টাকার বিনিমেয়ে হেলথ টিপস নামে একটি ভ্যাস সার্ভিস নেন। সার্ভিসটি বন্ধ করতে গেলে নির্ধারিত শর্টকোট দিলেও তা বন্ধ হয়নি এবং চালু থাকার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অভিযোগে রবিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুর্নীতি দমন কমিশন থেকে প্রেষণে নিয়োগপ্রাপ্ত অধিদপ্তরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ জানান, আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন। অপারেটর রবির পক্ষ থেকে সৈয়দা লুত্ফুন নাহার এবং আশরাফ মাহমুদ শুনানিতে উপস্থিত ছিলেন এবং তারা পাঁচ কার্যদিবসে জরিমানার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে