সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হুঙ্কার, স্পেশাল ফোর্স প্রকাশ্যে আনলেন কিম

news-image

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ফের নিজের ক্ষমতা প্রদর্শন করল উত্তর কোরিয়া। এবার আর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বা পরীক্ষা নয়। বিভিন্ন ধরণের অত্যাধুনিক অস্ত্র নিয়ে কুচকাওয়াজ করল কিম জং-এর সেনাবাহিনী।
উত্তর কোরিয়ার একনায়ক কিম ইল সুং-এর জন্মদিন ছিল গত শনিবার। দেশের জন্মদাতার ১০৫ তম জন্মবার্ষিকীতে রাজধানী পিয়ং ইয়াংয়ে বিশাল কুচকাওয়াজের আয়োজন করে উত্তর কোরিয়া। রাজধানীর রাজপথে যুদ্ধাস্ত্রে সুসজ্জিত হয়ে কুচকাওয়াজ করে কিমের বাহিনী।
সকলের চোখে ছিল যুদ্ধের সময় ব্যবহার করার জন্য বিশেষ রক্ষাকারী চশমা। মাথায় হেলমেট এবং হাতে রাইফেল। নিজেদের রক্ষার্থে বুকের সামনে হ্যান্ডগান। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মহিলা সদস্যারাও অংশ নিয়েছিল শনিবারের কুচকাওয়াজে।
কুচকাওয়াজে অংশ নেওয়া সকল সদস্যের মুখে উচ্চারিত হল দেশাত্মবোধক স্লোগান। সম্মান জানানো হল দেশের সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের। যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। বিভিন্ন প্রকার মিশাইল, ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিনও ছিল শনিবারের কুচকাওয়াজের মহড়ায়।
উত্তর কোরিয়া প্রশাসনের বিশেষ সেনাবাহিনী রয়েছে। এবং আমেরিকাকে পরাস্ত করতে সেই বাহিনী যে প্রস্তুত সেটিও একাধিকবার হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন কিম। এবার সেই বাহিনী বিশ্বের দরবারে প্রদর্শিত করল পিয়ং ইয়াং।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই