,

গোপন সংলাপে বসেছে চীন-উত্তর কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চীন ও উত্তর কোরিয়া পরমাণু ইস্যুতে গোপন সংলাপ শুরু করেছে। মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রচারমাধ্যম এ কথা জানিয়েছে।

মার্কিন সরকারের উদ্ধৃতি দিয়ে প্রচার মাধ্যম এনবিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতির গভীরতা বোঝাতে চীনের পক্ষ থেকে উত্তর কোরিয়ায় শীর্ষ পরমাণু সমঝোতাকারীকের পাঠানো হয়েছে।

হংকংয়ের সামরিক বিশ্লেষক লিয়াং গুয়ালিয়াং বলেছেন, পরমাণু সংকট নিয়ে যে অচলাবস্থা চলছে তা কূটনৈতিক পন্থায় সমাধানের জন্য চীন চেষ্টা করে যাচ্ছে। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া সে দেশের নিরাপত্তা ও অগ্রগতির জন্য চীনের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। বিনিময়ে দেশটি তিন বছরের মধ্যে পরমাণু প্রকল্প থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেইজিং পিয়ংইয়ংকে পরামর্শ দিয়েছে, উত্তর কোরিয়া যেন পরমাণু প্রকল্প পরিত্যাগ করে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমঝোতা প্রস্তাব গ্রহণ করে নেয়।

লিয়াং গুয়ালিয়াং আরো বলেন, চীন ও উত্তর কোরিয়া যে সমঝোতায় পৌঁছবে তার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ শতাংশ। তিনি বলেন, পিয়ংইয়ং বেইজিং এর প্রস্তাব প্রত্যাখ্যান করলে চীন কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের উদ্যোগ পরিত্যাগ করতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে