সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে হঠাৎ সিংহের পাল, যানজট!

news-image

অনলাইন ডেস্ক : মহাসড়কে গাড়ি চালাচ্ছেন। দুইপাশে বিস্তীর্ণ মাঠ বা বন। এ ধরনের পরিবেশে রাস্তায় অনেক কিছুই চোখে পড়তে পারে। গরু কিংবা ভেড়ার পাল, নয়তো ধীরে চলা কোনো হাতি। কিন্তু তাই বলে সিংহের দল! তাও পথে আলসেমি করা অবস্থায়!

ভারতের গুজরাটে এমন ঘটনাই ঘটেছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুজরাটের পিপাভাভ-রাজুলা হাইওয়েতে এমন ঘটনা ঘটেছে। এক গাড়িচালক ওই পথ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখতে পান। সঙ্গে সঙ্গেই ভিডিও করে ফেলেন। আর সামাজিক মাধ্যমে ওই ভিডিওটিই ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি সিংহ ওই সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছে। দুই পাশে একাধিক গাড়ি স্থির হয়ে আছে। কিছু গাড়ির লাইটও জ্বলছে। ওই আলোতেই দেখা যাচ্ছে সিংহের দলের রাজকীয় আলসেমি।

প্রায় ১৫ মিনিটেরও বেশি সময় সিংহের দল সড়কে অবস্থান নেওয়ার পর ধীরে ধীরে পাশের বনে ঢুকে পড়ে। এর পরই গাড়ি চলাচল আবার শুরু হয়।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন