সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর হঠাৎ শ্বাসকষ্টের সমস্যায় কী করবেন

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :শিশুর শ্বাসকষ্টের সমস্যায় বাসায় ই্নহেলার বা নেবুলাইজার রাখতে হবে। ছবি : এমপাওয়ার হার
শিশুরা প্রায়ই শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হয়। পাঁচ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এর প্রকোপ বেশি। বিভিন্ন কারণে শিশুর শ্বাসকষ্ট হয়। প্রথমত, যেসব শিশু অ্যালার্জি বা অ্যাজমাজনিত সমস্যায় ভোগে, তাদের শ্বাসকষ্ট হতে পারে। জ্বরের কারণে শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার জন্য শিশুর শ্বাসকষ্ট হতে পারে।

যেসব শিশুর অ্যাজমার সমস্যা আছে, সেসব শিশুর ক্ষেত্রে যতদূর সম্ভব ঘরবাড়ি ধুলাবালিমুক্ত থাকতে হবে। ঘরে বাতাসের চলাচল ভালোভাবে থাকতে হবে। আর বাসায় সব সময় ইনহেলার বা নেবুলাইজারের ব্যবস্থা রাখতে হবে। এগুলোর সঠিক প্রয়োগবিধি জেনে নিতে হবে।

জ্বরের কারণে শিশুর শ্বাসকষ্ট হতে পারে। এ ক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। স্পনজিংয়ের মাধ্যমে বা প্যারাসিটামলের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিউমোনিয়া। এর কারণে শিশুর শ্বাসকষ্ট হয়, জ্বর থাকতে পারে, তীব্র কাশি থাকতে পারে। শিশু ঘন ঘন শ্বাস নেবে। ছোট শিশুদের ক্ষেত্রে মাথার তালু ডেবে যেতে পারে, বুকের খাঁচা ভেতরে ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে দেরি না করে পার্শ্ববর্তী চিকিৎসকের কাছে যেতে হবে অথবা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট