,

ক্যানসার নিয়ে পাঁচটি ভুল ধারণা

news-image

লাইফস্টাইল ডেস্ক :মানবজাতির জন্য ক্ষতিকর অসুখ ক্যানসার। যেকোনো বয়স ও যেকোনো লিঙ্গের লোকের এই রোগটি হতে পারে। এটি শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে।

বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান সময়ে ক্যানসার বাড়ার কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন ও দূষিত পরিবেশ। এ ছাড়া ধূমপান, কিছু নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে বারবার আসা, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে।

ক্যানসার নিয়ে কিছু ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। যেমন : ক্যানসার কখনো ভালো হয় না বা ক্যানসার প্রতিরোধ করা যায় না।

ক্যানসার নিয়ে কিছু ভুল ধারণার কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. অনেকেই ভাবেন, ক্যানসার প্রতিরোধে কিছু করার নেই। ধারণাটি ভুল। স্বাস্থ্যকর জীবনযাপন করা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান ত্যাগ করা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

২. অনেকে আবার ভাবেন কিছু খাবার ক্যানসারকে সম্পূর্ণ নিরাময় করে বা প্রতিকার করে। এই ধারণাটিও সঠিক নয়। এসব খাবার কেবল ক্যানসারের লক্ষণগুলোকে কমাতে পারে। ক্যানসারকে পুরোপুরি ভালো করে দিতে পারে না।

৩. অনেকে ভাবেন ক্যানসার হলেই মৃত্যু হয়। ধারণাটি সঠিক নয়। অনেক ক্যানসার সম্পূর্ণ নিরাময় করা যায়।

৪. অনেকে বিশ্বাস করেন গ্রিন টি ক্যানসার নিরাময় করে। গ্রিন টি স্বাস্থ্যকর। তবে কোনো গবেষণায় এখনো প্রমাণিত হয়নি যে গ্রিন টি ক্যানসার নিরাময় করে।

৫. সাদা ত্বকেই কেবল ত্বকের ক্যানসার হয়- এমনটি ধারণা অনেকের। সত্যি হলো যেকোনো গায়ের রঙের লোকেরই ত্বকের ক্যানসার হতে পারে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১