বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ছাড়াল মাহির ‘ম্যাজিক মামনি’ (ভিডিও)

news-image

ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘অগ্নি ২’ বহুল আলোচিত ছবি। ২০১৫ সালের ১৮ জুলাই বাংলাদেশে ছবিটি মুক্তি পায়। ব্যবসাসফল ছবিটি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিল, তেমনি এর গানগুলোও হয়েছিল সমাদৃত।

নতুন খবর, এই ছবির ‘ম্যাজিক মামনি’ গানটি সম্প্রতি ইউটিউবে ১ কোটি ভিউ পড়েছে। এ প্রতিবেদন লেখার সময় ভিউ ছাড়িয়েছে এক কোটি নয় হাজারের বেশি। গত ৪ জুলাই গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

তারপর প্রথমবার কোনো ব্যয়বহুল আইটেম গানে মাহি দর্শকদের কাছে ব্যাপক আলোচিত হন। এছাড়া প্রথমবার মাহির কোনো গান কোটি মানুষ দেখেছে।

মাহি বলেন, ‘একইসঙ্গে আমি অভিভূত এবং গর্বিতও বটে। একটা গান এত বেশি দর্শক হৃদয় জয় করবে ভাবিনি কখনো। তাছাড়া আমার অভিনীত ছবিগুলোর মধ্যে এই প্রথম কোনো গানের ভিউ এক কোটি ছাড়াল। এ জন্য দর্শক এবং আমার ভক্তদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’

জাজ কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘প্রথমবার জাজের ছবির কোনো গান কোটি মানুষ দেখেছেন। নিশ্চয়ই এটা অনেক আনন্দের খবর। শিগগির ‘রক্ত’ ছবির ‘ডানাকাটা পরী’ গানটিও কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করবে। আগামীতেও আরও ভালো ছবি ও গান দর্শকদের উপহার দেয়ার এই চেষ্টা আমাদের অবহ্যত থাকবে।’

‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। সংগীত পরিচালনা করেছেন স্যাভি এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘অগ্নি ২’ ছবিতে মাহির নায়ক ছিলেন ওম।

‘অগ্নি ২’ ছবির পরিচালক ছিলেন যৌথভাবে বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু।

 

এ জাতীয় আরও খবর