,

ইউটিউবে মুক্তি পেল প্রত্যুষার শেষ শর্ট ফিল্ম (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ইউটিউবে মুক্তি পেল টেলি সিরিয়াল ‘বালিকা বধূ’ খ্যাত মৃত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত শেষ স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘হম কুছ কহে না সকে’। প্রত্যুষার বন্ধু কাম্য পঞ্জাবী তার টুইটার পেজে এই ইউটিউব লিঙ্কটি শেয়ার করেছেন।

প্রসঙ্গত, গত বছর পয়লা এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছিলেন প্রত্যুষা। দিন কয়েক আগে তার বান্ধবী কাম্য জানান যে, মৃত্যুর মাস দেড়েক আগে ‘হম কুছ কহে না সকে’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছিলেন প্রত্যুষা। সিনেমাটি প্রত্যুষার প্রথম মৃত্যুবার্ষিকীতে রিলিজ করবেন বলেও জানান কাম্য। তার দাবি ছিল, প্রত্যুষার জীবন অবলম্বনেই তৈরি হয়েছিল সিনেমাটি। সিনেমার প্রোমোও রিলিজ করা হয় গত ২৭ মার্চ। প্রমো মুক্তির সঙ্গে সঙ্গে সেটি মারাত্মক জনপ্রিয়ও হয়ে যায়।

এদিকে সিনেমার মুক্তি রুখতে আদালতের দ্বারস্থ হন প্রত্যুষার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহ। প্রসঙ্গত, আদালতে রাহুলের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মামলা চলছে। রাহুলের আইনজীবীর দাবি ছিল, এই ছবি মুক্তি পেলে সেই মামলার শুনানিতে প্রভাব পড়তে পারে। এই মর্মেই আদালতে আর্জি জানিয়ে সিনেমার মুক্তির ওপর স্থগিতাদেশ জানিয়ে একটি পিটিশন দাখিল করেন রাহুলের আইনজীবী। শুক্রবার ওই পিটিশনের রায়েই মুম্বাই নগর দায়রা আদালতের নির্দেশ দেয় ওই সিনেমার মুক্তি পয়লা এপ্রিল হবে না।কিন্তু ছবিটির লিঙ্ক নিজের টুইটার পেজে দিয়ে দেন কাম্য।

১৮.৪৫ মিনিটের স্বপ্ল দৈর্ঘ্যের এই ছবির সঙ্গে রাহুল-প্রত্যুষার জীবনের ঘটে যাওয়া ঘটনার মারাত্মক মিল পাওয়া গেছে। মূলত ছবির শেষে চরিত্র দুটির মধ্যে যে বিষয় নিয়ে অশান্তি হয়, সেরকমই কিছু রাহুল-প্রত্যুষার জীবনেও ঘটেছিল। এবং এরপরই আত্মহত্যা করেন প্রত্যুষা। যদিও ছবিতে শালু ওরফে প্রত্যুষা আত্মহত্যা করেননি।

দেখুন সেই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি

https://youtu.be/zY5U2B8oK80

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে