তীব্র যানজটেও চলবে যে গাড়ি…

news-image

অনলাইন ডেস্ক : এবার এমন এক গাড়ি আবিস্কার করা হয়েছে যা চলবে তীব্র যানজটেও। ধরুন রাস্তায় প্রাইভেট কার বেরিয়ে প্রচন্ড যানজটের মধ্যে পড়লেন। এদিকে ঠিক সময়ে কাজে পৌঁছানো দরকার। কিন্তু উপায় নেই! অতএব শুধু অসহায়ের মতো অপেক্ষা করা। কিন্তু আর নয়। এবার সেই মুশকিল আসান করতে হাজির হয়েছে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তাদের দাবি, এমন একটা মডেলের গাড়ি তৈরি করেছে যা যানজটের মধ্যেও অনায়াসে চলবে। অতএব অসহায়ের মতো আর অপেক্ষা নয়।

এই গাড়ি উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, এই গাড়ির চাকার মধ্যে এমন হাইড্রোলিক লাগানো হয়েছে যা গাড়িটিকে ৫ ফুট উপরে তুলে দেবে। আর অনায়াসে যানজটে আটকে থাকা অন্য গাড়িগুলির উপর দিয়ে যেতে পারবে। গাড়িটির প্রোমোশনের জন্য একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থা। সেই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর আপনিও হয়ত মনে মনে ভাববেন, আহা! এমন গাড়ি পেলে যানজটকে থোরাই কেয়ার!

কিন্তু এই ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলেছে এক বিখ্যাত গাড়িপ্রস্তুত সংস্থা। তাদের মতে, কোনও ভাবেই গাড়িকে এ রকম লিফ্ট করিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা একেবারেই মানুষকে বোকা বানানোর চেষ্টা। সস্তা বিজ্ঞাপনী চমক। গাড়িটি নিয়ে যতই প্রশ্ন উঠুক, এটা কিন্তু মানুষের কাছে হিরো হয়ে উঠেছে। যদি এমন গাড়ি ভবিষ্যতে আসেও, তা হলে সত্যি যানজটকে থোরাই কেয়ার বলাই যায়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার