বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিউজিক ভিডিওতে ফুয়াদ-ইমরানের ধোঁয়া

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়জনে কাজ করলেন এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান। তার সুর ও গাওয়া ‘ধোঁয়া’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ। গানটির কথা লিখেছেন আবদার রহমান। গানটি প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’।

এটা পুরানো খবর। নতুন খবর হলো, খুব শিঘ্রই আসছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওতে ইমরানের সাথে গাটির মডেল হয়েছেন লিয়ানা লিয়া। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা অঞ্জন রায় চৌধুরী। তিনটি মনোরম লোকেশনে শুটিং করা হয়েছে মিউজিক ভিডিওটির।

গান এবং মিউজিক ভিডিও নিয়ে ইমরান বলেন, আমি ফুয়াদ ভাইয়ের গানের ভক্ত। এখন ফুয়াদ ভাই আর আমি একসঙ্গে কাজ করছি। এটি অবশ্যই আমার জন্য আনন্দের। আর তার কাজ মানেই ব্যাতিক্রম কিছু। এই গানটিতে বিশেষ একটি চমক হচ্ছে অ্যাকুস্টিক দুদুক বাদ্যযন্ত্রের ব্যবহার। যেটি বাংলাদেশের আর কোনও গানে বাজানো হয়নি। আর গানটির মিউজিক ভিডিওতে আছে নানা চমক আর নতুনত্ব। যাতে দর্শকরা পাবে ভিন্নতার ছোঁয়া। আশা করছি ধোঁয়া গানের মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

ইতিমধ্যেই গানটির শুটিং শেষ করেছেন নির্মাতা। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে আছে। খুব শিঘ্রই গানটি প্রকাশ পাবে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ এর ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে